দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের উন্নয়ন বিঘ্নিত করতে একটি বিশেষ দল কয়েকটি ছোট দলকে সঙ্গে নিয়ে রাজপথে বিশৃঙ্খলা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি শিক্ষা খাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও কাজ চলছে। কিন্তু এমন সময়ে একটি দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তারেক রহমান বলেন, সরকারের নেওয়া এসব কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সাল থেকে যখনই সুযোগ পেয়েছে, ওই দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করেছে বলে তিনি মনে করেন।
এ সময় জনগণকে এসব ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এমএম/